চুয়াডাঙ্গার জীবননগরে বিভিন্ন গ্রামে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে চার মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মে) গভীর রাতে উপজেলার বিভিন্ন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার দুপুরে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন উপজেলার উথলী গ্রামের মহিউদ্দিনের ছেলে নাসির উদ্দিন জুড়োন (৫০), লক্ষ্মীপুর গ্রামের মানিক শাহার ছেলে রেজাউল শাহা (২৮), আব্দুর রহিমের ছেলে উজির আলী (৫৮) ও নতুনপাড়ার ফরজন আলীর ছেলে সোহরাব হোসেন (৫০)।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার মাদককারবারিরা জীবননগর থানার বিভিন্ন মাদক মামলার পলাতক আসামি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘গ্রেফতার সকল আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’



