কুষ্টিয়ার দৌলতপুরে ৩ দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপন

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, আবৃতি, নজরুল গীতি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

Location :

Daulatpur
বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়
বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় |নয়া দিগন্ত

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে ২৬ জুলাই থেকে তিন দিনব্যাপী নজরুল বর্ষ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) ছিল সমাপনী দিন।

এদিন বিকেল ৫টায় শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ। স্বাগত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো: সানাউল্লাহ সেন্ট মাষ্টার।

অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের জন্য চিত্রাঙ্কন, আবৃতি, নজরুল গীতি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিজয়ীদের মধ্যে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ, উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর কুমার দাস, প্রাথমিক শিক্ষা অফিসার মুস্তাক আহম্মেদ, অতিরিক্ত কৃষি অফিসার আলী আহম্মেদ, আইসিটি অফিসার সোহেল আহম্মেদ, দৌলতপুর কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম, শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।

অতিথি শিল্পীদের মধ্যে নজরুল গীতি পরিবেশন করেন দৌলতপুর শিল্পকলা একাডেমির সংগীত প্রশিক্ষক ও বাংলাদেশ বেতার, বিটিভি, বিভিন্ন চ্যানেলের নিয়মিত শিল্পী বিজয়, মেঘলা আকাশ, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফারজানা ববি লীনা ও রাকিব।

দৌলতপুর শিল্পকলা একাডেমির শিল্পীরা ও কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হওয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ সকল শিল্পী, হ্যান্ডস, ও কর্মকর্তাদের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং আগামীদিনে ব্যাপক পরিসরে বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলো পালন করা হবে বলে তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ও শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মো: আহাদ আলী নয়ন।