লাকসামে জুলাই শহীদ আবু ইউসুফের পরিবারকে জামায়াতের ঈদ উপহার

কুমিল্লার লাকসামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী জুলাই শহীদ আবু ইউসুফের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম উপজেলা শাখা।

লাকসাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Laksam
লাকসামে জুলাই শহীদ আবু ইউসুফের পরিবারকে জামায়াতের ঈদ উপহার
লাকসামে জুলাই শহীদ আবু ইউসুফের পরিবারকে জামায়াতের ঈদ উপহার |নয়া দিগন্ত

কুমিল্লার লাকসামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাত বরণকারী জুলাই শহীদ আবু ইউসুফের পরিবারকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর লাকসাম উপজেলা শাখা।

মঙ্গলবার (১৭ মার্চ) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাতঘর গ্রামে শহীদের কবর জিয়ারত শেষে তার পরিবারের সাথে সাক্ষাৎ করে জামায়াত নেতারা ঈদ উপহার প্রদান করেন।

শহীদ আবু ইউসুফের স্মৃতিবিজড়িত সাতঘর গ্রামে পৌঁছে জামায়াত নেতারা প্রথমে শহীদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। মোনাজাতে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

কবর জিয়ারত শেষে তারা শহীদ আবু ইউসুফের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তারা জামায়াতের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদের একমাত্র কন্যার হাতে ঈদ উপহার তুলে দেন।

এসময় উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল বলেন, আবু ইউসুফের মতো বীর শহীদদের আত্মত্যাগের মাধ্যমে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এ বীর শহীদদের পরিবার আমাদের আমানত। জামায়াত ভবিষ্যতেও শহীদ পরিবারের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে বদ্ধপরিকর।

এ কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য শহীদ পরিবারের সদস্যরা জামায়াতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় জামায়াতের লাকসাম উপজেলা সেক্রেটারি জোবায়ের ফয়সাল, উপজেলা কর্মপরিষদ সদস্য ও ইউনিয়ন আমির মাওলানা ফখরুল ইসলাম, জামায়াত নেতা হাফেজ নাছির উদ্দিন, মাসুদ খন্দকার, মাওলানা আলাউদ্দিন মিয়াজী, মাওলানা আবু বকর সিদ্দিক ও শোকর আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।