সোনারগাঁওয়ে দুই যুবকের লাশ উদ্ধার

‘লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ
দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পৃথক স্থান থেকে দু’যুবকের লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। উদ্ধার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

বুধবার (২১ মে) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি বাসস্ট্যান্ড এলাকা ও পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাদের আনুমানিক ৩২ থেকে ৩৫ বছর। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে লাশ দু’টির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।

ওসি ওয়াহিদ মোর্শেদ জানান, ‘লাশ দু’টি উদ্ধার করা হয়েছে। তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’