দোহারে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঢাকার দোহার উপজেলায় মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সৈয়দ তানভীর আহমেদ।

শওকত আলী রতন, দোহার (ঢাকা)

Location :

Dohar
দোহারে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
দোহারে কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত |নয়া দিগন্ত

ঢাকার দোহার উপজেলায় কৃষি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার হৃদ-লহরী মিলনায়তনে দোহার উপজেলা কৃষি অফিস আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক সৈয়দ তানভীর আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আধুনিক কৃষি গ্রহণের মাধ্যমে আমাদের শস্য ফলাতে হবে। সঠিক নিয়মে কীটনাশক ও সার ব্যবহার করতে হবে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমাদের জৈব সারের ব্যবহার বাড়াতে হবে তাহলে জমির উর্বরতা শক্তি হারাবে না। নিরাপদ খাদ্য উৎপাদন আমাদের জন্য অত্যন্ত জরুরি। বাজার থেকে আমরা যে সবজি কিনে খাচ্ছি সেটা কী নিরাপদ? আমাদেরকে নিরাপদ খাদ্যের উৎপাদনের দিকে গুরুত্ব দিতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য সরকার বিভিন্নভাবে কাজ করছে কৃষকদের নিয়ে। কৃষকদের প্রশিক্ষিত করতে পার্টনার প্রগামের মাধ্যমে বিভিন্ন সময় প্রশিক্ষনের ব্যবস্থা করছে সরকার।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো: শরিফুল ইসলাম, অতিরিক্ত উপ পরিচালক নাজিয়াত আহমেদ।

দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, কৃষক দলের সাধারণ সম্পাদক রফিক কবিরাজ।

কৃষি সম্প্রসারণ কর্মকতা সায়মা বিলা সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিয়াজ মোহাম্মদ মিঠুন।

অনুষ্ঠানে দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭০ জন কৃষক-কৃষাণী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।