সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মৃত্যু

ফরহাদ শহরবাড়ি গ্রাম থেকে নৌকায় খড় নিয়ে যাওয়ার সময় চলনবিলের জিয়াপুকুর নামক স্থানে বৈদ্যুতিক তারের সাথে নৌকার বাঁশের ভেজা লাঠি (লগি) স্পর্শ করলে ঘটনাস্থলেই শরীরে আগুন ধরে যায়।

Location :

Natore
বিদ্যৎস্পৃষ্টে মৃত্যু
বিদ্যৎস্পৃষ্টে মৃত্যু |ফাইল ছবি

সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ আলী (৪৫) নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার চলনবিলের শহরবাড়ি এলাকায় খড়ের নৌকায় এই ঘটনা ঘটে।

ফরহাদ পাশবর্তী ডাহিয়া ইউনিয়নের কাউয়াটিকরী গ্রামের আতাহার আলী মৃধার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার সকালে নিহত ব্যবসায়ী ফরহাদ আলী শহরবাড়ি গ্রাম থেকে নৌকায় খড় নিয়ে যাওয়ার সময় চলনবিলের জিয়াপুকুর নামক স্থানে বৈদ্যুতিক তারের সাথে নৌকার বাঁশের ভেজা লাঠি (লগি) স্পর্শ করলে ঘটনাস্থলেই শরীরে আগুন ধরে তার মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।