রায়গঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বিকেলে পরিবারের সদস্যদের সাথে নিজ জমি থেকে কাটা ধান মাথায় করে বাড়িতে নেয়ার কাজ করছিলেন হাসান। হঠাৎ আকাশে ঘন মেঘ জমে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়।

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

Location :

Raiganj
বজ্রপাতে যুবকের মৃত্যু
বজ্রপাতে যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বজ্রপাতে হাসান শেখ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাসান শেখ ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পরিবারের সদস্যদের সাথে নিজ জমি থেকে কাটা ধান মাথায় করে বাড়িতে নেয়ার কাজ করছিলেন হাসান। হঠাৎ আকাশে ঘন মেঘ জমে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। দুর্যোগপূর্ণ এ আবহাওয়ার মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়।

ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মল্লিকচান গ্রামের এক তরুণের এমন অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি বৈরী আবহাওয়ার সময় সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আহসানুজ্জামান জানান, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।