লাইসেন্স মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশ

কলারোয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

Location :

Satkhira
কলারোয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
কলারোয়ায় দুই ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা |নয়া দিগন্ত

সাতক্ষীরার কলারোয়ায় দুইটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ হওয়ায় কলারোয়া ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণসহ অস্বাস্থ্যকর পরিবেশ ও ফায়ার লাইসেন্স না থাকায় মিতালী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শফিকুল ইসলাম, কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন, ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও আরিফুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।