জীবননগর ট্রেনে কাটা পড়ে মৃত্যু ১

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী রেলস্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তে তদন্ত চালাচ্ছে।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
উথলী রেলস্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে
উথলী রেলস্টেশনে রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে |সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ৪০ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে স্টেশনে প্ল্যাটফর্মের পশ্চিম পাশে খুলনা থেকে চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কয়েকদিন ধরে উথলী রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। তাদের ধারণা, তিনি রেললাইনের ওপর বা খুব কাছাকাছি অবস্থান করছিলেন এবং এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় তার শরীরের একাধিক অঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়দের অনেকে দাবি করেছেন, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তবে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি পুলিশ।

দর্শনা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রফিক জানান, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

উথলী রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭২৭ আপ রূপসা এক্সপ্রেস ট্রেনের

নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।