ঈদগাঁওতে যৌথবাহিনীর দিনব্যাপী টহল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার লক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ টহল পরিচালনা করা হয়।

আতিকুর রহমান মানিক, ঈদগাঁও (কক্সবাজার)

Location :

Eidgaon
ঈদগাঁওতে যৌথ বাহিনীর দিনব্যাপী টহল
ঈদগাঁওতে যৌথ বাহিনীর দিনব্যাপী টহল |নয়া দিগন্ত

কক্সবাজারের ঈদগাঁওতে দিনব্যাপী টহল পরিচালনা করেছে যৌথ বাহিনী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ নিশ্চিত করার লক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ টহল পরিচালনা করা হয়।

এতে বেসামরিক প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। টহলটি ঈদগাঁও বাজার, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদ এলাকাসহ ঈদগাঁও ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান, প্রধান সড়ক এবং স্থানীয় বাজারসমূহে পরিচালিত হয়।

টহল চলাকালীন স্থানীয় জনগণের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করা হয় এবং নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাদেরকে অবহিত করা হয়। যৌথ টহলের দৃশ্যমান ও সমন্বিত উপস্থিতি স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও আস্থার অনুভূতি সৃষ্টি করে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগে তাদের উৎসাহিত করে।

এই যৌথ শোডাউনের ফলে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হয়েছে এবং স্থানীয় জনগণের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে আস্থা ও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

নির্বাচন সম্পন্ন না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এলাকায় নিয়মিত যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।