কক্সবাজারের চকরিয়া ও মাতামুহুরি উপজেলার ভয়াবহ বন্যায় কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্রী মেডিক্যাল টিম। এ যৌথ উদ্যোগে বন্যা দুর্গত নারী-শিশু ও বয়স্ক মানুষের মাঝে ফ্রী চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় এ চিকিৎসা সেবা দেয়া হয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জয়নুল আবেদীন জানান, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কবলিত চকরিয়া ও মাতামুহুরি উপজেলায় মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছিয়ে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে ফ্রী চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। বন্যায় দুর্গত বিভিন্ন এলাকায় প্রতিদিন এক থেকে দেড় হাজার বিভিন্ন রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা সেবা প্রদান অব্যাহত রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিকিৎসক টিমের ঊর্ধ্বতন কর্মকতা, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজসহ সরকারি হাসপাতালের বিভিন্ন অভিজ্ঞ চিকিৎসক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতরা ও স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিরা।



