কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চলমান অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে।
বুধবার (১৩ মে) দুপুরে জামালপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়ন বিজিবির অধীনস্থ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার জয়পুর মাঠপাড়া নামক স্থানে তল্লাশি চালিয়ে একটি দেশীয় অস্ত্র (সিঙ্গেল শুটার পিস্তল), দুই রাউন্ড কার্তুজ ও ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড অ্যান্ড কোডেইন ফসফেট সিরাপ জব্দ করতে সক্ষম হন।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। পরে, গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক দুইজন সন্দেহভাজন আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। এ বিষয়ে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও মাদকদ্রব্য দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



