রাজাপুরে যুবদল নেতার বসতঘরে আগুন

আগুনে মূল বসতঘরের পিছনে মুরগীর খোপ ও রান্নাঘর ভস্মীভূত হয়েছে।

Location :

Jhalokati
ভস্মীভূত মুরগীর খোপ ও রান্নাঘর
ভস্মীভূত মুরগীর খোপ ও রান্নাঘর |নয়া দিগন্ত

ঝালকাঠি সংবাদদাতা
ঝালকাঠির রাজাপুরের শুক্তাগড় ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলামের বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাত ১২টায় উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ১২টার দিকে দুর্বৃত্তরা বসত ঘরের পিছন দিক থেকে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখে ঘরের লোকজনকে প্রতিবেশীরা ফোন দিয়ে সজাগ করে। ঘরের পাশে একটি হাফিজি মাদরাসা থেকে মাইকে আগুন লাগার খবর দিলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুনে মূল বসতঘরের পিছনে মুরগীর খোপ ও রান্নাঘর ভস্মীভূত হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণ করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।