বালিজুড়ী ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল

‘মানবিক রাষ্ট্র গঠনে সৎ ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই’

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪নম্বর বালিজুড়ী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের তারতাপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Location :

Madarganj
বালিজুড়ী ইউনিয়নের জামায়াতের ইফতার মাহফিল
বালিজুড়ী ইউনিয়নের জামায়াতের ইফতার মাহফিল

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪নম্বর বালিজুড়ী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের তারতাপাড়া এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের প্রত্যয়ে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিজুড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন জামিউল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা নুরুল আমিন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা নুরুল আমিন বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষাকে ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, একটি ইনসাফভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গঠনে সৎ ও আদর্শবান নেতৃত্বের বিকল্প নেই। সকল অন্যায়-অবিচার, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর আলম বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে সমাজে নৈতিকতা, সততা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে হবে। তিনি সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উপস্থিত বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, এ মাস কেবল ইবাদতের নয়, বরং আত্মগঠন ও সমাজ সংস্কারের মাস। ইসলামী আদর্শের আলোকে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।