আলমডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

গ্রেফতার সেলিম রেজা উপজেলার হারদী ইউনিয়নের পুরাতন যাদবপুর গ্রামের আনাচ মালিতার ছেলে। অপরদিকে আরফিন হোসেন পোলতাডাঙ্গা গ্রামের মরহুম হাসিবুল হকের ছেলে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের মাদকবিরোধী অভিযানে পাঁচ পিস ইয়াবা ও আট পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ সেলিম রেজা (৪৪) ও আরফিন হোসেন (২৮) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেলিম রেজা উপজেলার হারদী ইউনিয়নের পুরাতন যাদবপুর গ্রামের আনাচ মালিতার ছেলে। অপরদিকে আরফিন হোসেন পোলতাডাঙ্গা গ্রামের মরহুম হাসিবুল হকের ছেলে।

পুলিশ জানায়, আলমডাঙ্গার ওসমানপুর ফাঁড়ি পুলিশের এসআই (নিরস্ত্র) মো: নবাব আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তর পাশের পাকা সড়ক থেকে মো: সেলিম রেজা ও মো: আরফিন হোসেনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট ও আট পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ইয়াবা ও টাপেন্টাডল ট্যাবলেট বিক্রি এবং হেফাজতে রাখার অপরাধে আরো দুই সহযোগীসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচ জনের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।