মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, আহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর। দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪
মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪ |সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে এক্সপ্রেসওয়ের ওজোন স্টেশনের মুখে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মাওয়ামুখী একটি ছোট কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিটুমিনবাহী একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তাদের মধ্যে একটি শিশুর অবস্থা গুরুতর। দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Topics