কিশোরগঞ্জের কটিয়াদীতে জাহিদ হাসান টিটু (২৫) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বুধবার (৩ জুন) দিবাগত রাত প্রায় ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোগপাড়া মহল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদ হাসান টিটু কটিয়াদী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এবং পৌর সদরের ভোগপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে।
কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো: শ্যামল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাহিদ হাসান টিটুকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।



