চিতলমারীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির

শনিবার (২৩ মে) সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনাতয়নে এ কর্মী শিক্ষা শিবির হয়।

Location :

Bagerhat
চিতলমারীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির
চিতলমারীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির |নয়া দিগন্ত

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারীতে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী ‘কর্মী শিক্ষা শিবির’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত উপজেলার হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মিলনাতয়নে এ কর্মী শিক্ষা শিবির হয়।

শিক্ষা শিবিরে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান প্রধান অতিথি এবং জামায়াতের জেলা আমির মাওলানা রেজাউল করিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

চিতলমারী উপজেলা জামায়াতে আমির মাওলানা গাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদুজ্জামান নান্নার সঞ্চলনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান মল্লিক, নায়েবে আমির মাওলানা আব্দুল অদুদ, সহ-সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসেন, চিতলমারী উপজেলা নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, জামায়াতে ইসলামী মনোনীত উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী শেখ কামরুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলনা মাসুম বিল্লাহ ফরাজী, সাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা মো. সোহেল শেখ, উপজেলা এনসিপির সভাপতি শাহরিয়ার আল জুয়েল ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম কাকা মিয়া প্রমুখ।

শিক্ষা শিবির উপজেলার ৭টি ইউনিয়নের ৩০০ কর্মী উপস্থিত ছিলেন।