জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে শনিবার বিকেলে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলের গণমিছিল
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে ১১ দলের গণমিছিল |নয়া দিগন্ত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীতে শনিবার বিকেলে গণমিছিল করেছে ১১ দলীয় জোট। মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।

মিছিলটি শহরের কেন্দ্রীয় বড় জামে মসজিদ থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট, শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ট্রাংক রোড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়।

মিছিলের অগ্রভাগে আরো ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, এনসিপি জেলা শাখার সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহিম, এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, জেলা জামায়াতের সাহিত্য সম্পাদক মো: ইলিয়াস, ডেভেলপমেন্ট পার্টি ফেনী জেলা শাখার সেক্রেটারি মো: ইসমাইল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ফারুক আহম্মদ ভূঁইয়া আজাদ ও ফেনী শহর ছাত্রশিবির সভাপতি মো: শফিকুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মুফতি আবদুল হান্নান বলেন, ‘ফ্যাসিস্ট খুনি হাসিনার ফাঁসি কার্যকর করতে হবে। খুনি হাসিনা পাশের দেশ ভারতে বসে দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা দেশে মিছিল করে দেশকে অস্থিতিশীল করতে চায়। প্রশাসনের কাছে জানতে চাই, ছাত্রলীগ কীভাবে মিছিল করে?’

তিনি আরও বলেন, ‘ফেনীর মহিপালের খুনিদের বিচার করতে হবে। মহিপাল গণহত্যার নির্দেশদাতা নিজাম-শুসেনের বিচার করতে হবে। মহিপালের হত্যাকারীদের যেন ছাড় দেয়া না হয়।’

এ সময় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান মুফতি আবদুল হান্নান।