নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড ও জরিমানা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে ৩০০ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

মো: ইয়ামিন সরকার, নবাবগঞ্জ (দিনাজপুর)

Location :

Nawabganj
ভ্রাম্যমান আদালতের অভিযান
ভ্রাম্যমান আদালতের অভিযান |নয়া দিগন্ত

দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অপরাধে আটটি মামলায় জরিমানা করা হয়েছে। এসময় একজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় ছয়টি মামলায় মোট তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি মামলায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজন ব্যক্তিকে ৩০০ টাকা অর্থদণ্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও বিধান কান্তি হালদার জানান, জনস্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষা, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।