ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ মার্চ) বিকেলে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পাঁচবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা ছানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক ও জামায়াত নেতা ও সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোফাজ্জল আনসারী এবং বিশিষ্ট শিক্ষাবিদ আখতার হোসাইন। ইফতার মাহফিল পরিচালনা করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আরফান আলী।
প্রধান অতিথি ইসমাঈল হোসেন সোহেল বলেন, ‘রমজান মাস আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন ও মানবিক গুণাবলি বিকাশের মাস। এ মাস মানুষকে অন্যায়-অবিচার থেকে বিরত রাখে।’
এ সময় ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ ছাড়া মাহফিলে ইউনিয়নের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



