ভূরুঙ্গামারীতে অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন কারায় ৫০ হাজার টাকা জরিমানা

অভিযানে দেখা যায়, কুমিল্লা বেকারি বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন) সনদ না নিয়ে লাচ্ছা উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করা হচ্ছে। খাদ্যে ব্যবহার যোগ্য রঙের পরিবর্তে পোশাক তৈরির রঙ ব্যবহার করা হচ্ছে যা মানব দেহের জন্য ক্ষতিকর।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Bhurungamari
ভূরুঙ্গামারীতে অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন কারায় ৫০ হাজার টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন কারায় ৫০ হাজার টাকা জরিমানা |ছবি : নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুমোদনহীন লাচ্ছা উৎপাদন ও বাজারজাত করায় কুমিল্লা বেকারি নামের এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কুমিল্লা বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে দেখা যায়, কুমিল্লা বেকারি বিএসটিআইয়ের (বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন) সনদ না নিয়ে লাচ্ছা উৎপাদন ও বাজারজাত করছে। এ ছাড়া বেকারিতে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করা হচ্ছে। খাদ্যে ব্যবহার যোগ্য রঙের পরিবর্তে পোশাক তৈরির রঙ ব্যবহার করা হচ্ছে যা মানব দেহের জন্য ক্ষতিকর।

উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করায় কুমিল্লা বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে লাইসেন্স ছাড়া ভোগ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করলে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত ভোগ্য পণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

এ সময় বিএসটিআইয়ের রংপুর ফিল্ড অফিসার খন্দকার মো: জামিনুর রহমান, ভূরুঙ্গামারী থানার এসআই মিতু আহম্মেদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।