হরিরামপুর ২১ মামলার আসামি মাদকসহ গ্রেফতার

মানিকগঞ্জের হরিরামপুরে ২১ মামলার আসামি হুকুম আলীকে (৫২) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Harirampur
অভিযানে গ্রেফতার হুকুম আলী
অভিযানে গ্রেফতার হুকুম আলী |নয়া দিগন্ত

মানিকগঞ্জের হরিরামপুরে ২১ মামলার আসামি হুকুম আলীকে (৫২) মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩ জুন) সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে তাকে। এর আগে, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হুকুম আলী উপজেলার গালা ইউনিয়নের রাজার কলতা গ্রামের মরহুম মনছের আলীর ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাজার কলতা গ্রামে অভিযান চালিয়ে নিজ বাসা থেকে আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন জানান, আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বুধবার সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।