টঙ্গীতে স্কুলমাঠে মিললো ১৫ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী রিভলবার

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই এসএম মেহেদি হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে রিভলবার ও গুলি উদ্ধার করেন।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
টঙ্গীতে স্কুলমাঠে মিললো ১৫ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী রিভলবার
টঙ্গীতে স্কুলমাঠে মিললো ১৫ রাউন্ড তাজা গুলিসহ বিদেশী রিভলবার |ছবি : নয়া দিগন্ত

গাজীপুর মহানগরের টঙ্গীতে একটি স্কুলমাঠে পরিত্যক্ত অবস্থায় ১৫ রাউন্ড তাজা গুলিসহ একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।

পুলিশ জানায়, সন্ধ্যায় স্কুলের ভেতরের মাঠে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের এসআই এসএম মেহেদি হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে রিভলবার ও গুলি উদ্ধার করেন।

এ ব্যাপার টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী রিভলবারসহ গুলি উদ্ধার করা হয়েছে। এটি কে বা কারা ফেলে গেছে- বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।