বগুড়ায় টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিক উদ্বোধন

বগুড়ায় থ্যালাসেমিয়া রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে টিএমএসএস-এর উদ্যোগে থ্যালাসেমিয়া ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
থ্যালাসেমিয়া ক্লিনিক উদ্বোধন উপলক্ষে র‌্যালি
থ্যালাসেমিয়া ক্লিনিক উদ্বোধন উপলক্ষে র‌্যালি |নয়া দিগন্ত

বগুড়ায় থ্যালাসেমিয়া রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে টিএমএসএস-এর উদ্যোগে থ্যালাসেমিয়া ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (৯ মে) ঠেঙ্গামারস্থ টিএমএসএস ক্যান্সার সেন্টারের ১১তম তলায় ওই ক্লিনিক উদ্বোধন করা হয়।

এ সময় উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা, র‌্যালি ও দিনব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস’র প্রধান নির্বাহী কর্মকর্তা গৌতম কুমার, উপ-নির্বাহী পরিচালক ডা: মো: মতিউর রহমান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জাকির হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: শামসুল আলম পাশা, সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজ, বগুড়ার উপাধ্যক্ষ অধ্যাপক মো: আব্দুস ছাবুর খন্দকার, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অসিত কুমার সরকারসহ বিভিন্ন কলেজের আমন্ত্রিত অধ্যক্ষবৃন্দ, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সমাজসেবক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নবপ্রতিষ্ঠিত টিএমএসএস থ্যালাসেমিয়া ক্লিনিকে রোগীদের জন্য রক্তের গ্রুপ নির্ণয়, থ্যালাসেমিয়া স্ক্রিনিং, চিকিৎসকের পরামর্শ, নিয়মিত ফলোআপ, কাউন্সেলিং ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।