দিনাজপুর মেডিক্যালে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

দিনাজপুর মেডিক্যাল কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
মালটিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান
মালটিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠান |নয়া দিগন্ত

দিনাজপুর মেডিক্যাল কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মে) সকালে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মেডিক্যাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন।

মালটিপারপাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: সেখ সাদেক আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা: ফজলুর রহমান, নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: সারোয়ার মোর্শেদ, অধ্যাপক ডা: যোগেন্দ্র নাথ সরকার, অধ্যাপক ডা: জিয়াউল হাসান, ডা: পল্লব কুমার দাস, ডা: শাহাব আহমেদ, হোস্টেল সুপার ডা: শাহ মো: ইসমাইল হোসেন, ডা: লায়লা ফেরদোস, সহকারী অধ্যাপক এনাটমি বিভাগ ডা: লিপিকা রানী অধিকারী প্রমুখ।

দিনাজপুর মেডিক্যাল কলেজের প্রথম দিনে ওরিয়েন্টেশন ও পরিচিত ক্লাসে ২০০ জন নবীন এমবিবিএস শিক্ষার্থীর সাথে পরিচিতি পর্বসহ বর্তমান শিক্ষার্থী, নবাগত শিক্ষার্থী ও অভিভাবকরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়াও প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষকরা তাদের নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।