সিসিক প্রশাসককে নয়া দিগন্তের পক্ষ থেকে অভিনন্দন

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসককে আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদারের নেতৃত্বে সিলেট ব্যুরো টিম।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরোর পক্ষ থেকে সিসিকের নবনিযুক্ত প্রশাসককে আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছা
দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরোর পক্ষ থেকে সিসিকের নবনিযুক্ত প্রশাসককে আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছা |নয়া দিগন্ত

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত পূর্ণকালিন প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরীকে আনুষ্ঠানিক ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দৈনিক নয়া দিগন্ত সিলেট ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদারের নেতৃত্বে সিলেট ব্যুরো টিম।

রোববার (৮ মার্চ) জোহরের নামাজের পূর্বে নতুন সিসিক প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নবনিযুক্ত প্রশাসক এসময় দেশের শীর্ষ স্থানীয় দৈনিক হিসেবে বস্তুনিষ্ট ও নিরপেক্ষ সাংবাদিকতায় দৈনিক নয়া দিগন্তের প্রশংসা করেন।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার কাজে গণমাধ্যম বিশেষ করে নয়া দিগন্তের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনকে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা ও নাগরিকদের সকল সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহনে কাজ শুরু হয়েছে। সিটি করপোরেশনের সকল উন্নয়ন ও নাগরিক বান্ধব কাজে তিনি মিডিয়ার সহযোগিতা কামনা করেন।

এসময় সিসিক প্রশাসক ঢাকায় জোট সরকারের আমলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব পালনের সময় এবং এরও আগে রাজনৈতিক দায়িত্ব পালনের সময় বিশেষ করে নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলীর সাথে তার স্মৃতি রোমন্থন করেন। তাকে তিনি শুভেচ্ছা জানান।

তিনি নয়া দিগন্তের সম্পাদক, প্রবীণ সাংবাদিক সালাহউদ্দিন মোহাম্মদ বাবরসহ সবাইকে শুভেচ্ছা জানান এবং নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এসময় নয়া দিগন্ত সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার এম জেএইচ জামিল, স্টাফ ফটোগ্রাফার জয়নাল আবেদীন আজাদ, দৈনিক আমার দেশের সিলেট ব্যুরো চিফ সিনিয়র সাংবাদিক খালেদ আহমদ, দৈনিক সংগ্রামের সিলেট ব্যুরো চিফ বিশিষ্ট সাংবাদিক কবির আহমদ, সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিসিক প্রশাসকের একান্ত সহকারী ফয়জুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সিসিকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।