মো: শওকতুল ইসলাম

বিএনপি যখনই সরকারে ছিল তখনই মানুষের উন্নয়ন করেছে

মৌলভীবাজারের কুলাউড়া আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘বিএনপি সরকার মানেই উন্নয়ন, বিএনপি যখনই সরকারে ছিল তখনই মানুষের জন্য উন্নয়ন করেছে।’

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
মৌলভীবাজারের পাইকপাড়া এম এ আহাদ কলেজে মো: শওকতুল ইসলাম
মৌলভীবাজারের পাইকপাড়া এম এ আহাদ কলেজে মো: শওকতুল ইসলাম |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়া আসনের সংসদ সদস্য মো: শওকতুল ইসলাম শকু বলেছেন, ‘বিএনপি সরকার মানেই উন্নয়ন, বিএনপি যখনই সরকারে ছিল তখনই মানুষের জন্য উন্নয়ন করেছে।’

বুধবার (১৩ মে) দুপুরে পাইকপাড়া এম এ আহাদ কলেজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের সভাপতি মেজর (অব:) মো: নুরুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মো: আলাউদ্দিন কবিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আতাউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নজমুল হোসেন, হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান হেলাল প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা সদস্য মো: ছয়ফুল আলম।