নির্বাচন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি ৩ দিন বন্ধ

আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিনদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার যথারীতি পুনরায় বন্দরের কার্যক্রম চালু করা হবে।

রাশেদুর রহমান রাশু, বেনাপোল (যশোর)

Location :

Jashore
বেনাপোল স্থলবন্দর
বেনাপোল স্থলবন্দর |নয়া দিগন্ত

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত টানা তিনদিন বেনাপোল স্থলবন্দর দিয়ে সব প্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে নির্বাচন শেষে আগামী শনিবার যথারীতি পুনরায় বন্দরের কার্যক্রম চালু করা হবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমে সম্পৃক্ত সিঅ্যান্ডএফ মালিক, কর্মচারী, হ্যান্ডলিং শ্রমিক ও ট্রাকচালকরা ভোট প্রয়োগ করতে নিজ নিজ এলাকায় গেছেন। ফলে এই পথে তিনদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী শনিবার সকাল থেকে আবারো আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ‘দেশে নির্বাচনের কারণে আগামী তিনদিন আমদানি-রফতানি বন্ধ থাকবে। শনিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু হবে।’