‘তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন আর নয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
সোমবারে (১৫ জুন) সামাজিক সংগঠন ‘মানবতার দিশারী’ সংগঠনের আয়োজনে উপজেলার বামনডাঙ্গার শিববাড়ি মোড়ে ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে এলাকার সচেতন মহল, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল কলেজর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো: সামিউল ইসলাম, বামনডাঙ্গা ইউনিয়নের বিএনপির আহ্বায়ক এম এ গাফফার মোল্লা, সদস্য সচিব সাগীর খান, বামনডাঙ্গা শিশু নিকেতন অ্যান্ড মডেল হাইস্কুলের পরিচালক আবুল কাশেম, শিক্ষক ইনজামাম আজম, শিক্ষার্থী আমানুল্লাহ আমান মানবতার দিশারী সংগঠনের দফতর সম্পাদক সাদিক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
একটি সুস্থ, নিরাপদ ও উন্নত সমাজ গঠনের জন্য মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোরভাবে মাদক কারবারীকে দমন করার জন্য প্রশাসনকে কঠোর হতে হবে পাশাপাশি যুবসমাজকে এগিয়ে আসতে হবে।
সুন্দরগঞ্জের মাটি থেকে মাদক নির্মূলে প্রয়োজন আরো কঠোর কর্মসূচি গ্ৰহণ করা হবে।
পরে বামনডাঙা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।



