বগুড়ায় স্কুল ক্রিকেটে বিট মডেল স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর বগুড়া জেলার চ্যাম্পিয়ন হয়েছে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়ায় স্কুল ক্রিকেটে বিট মডেল স্কুল চ্যাম্পিয়ন
বগুড়ায় স্কুল ক্রিকেটে বিট মডেল স্কুল চ্যাম্পিয়ন |নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬ এর বগুড়া জেলার চ্যাম্পিয়ন হয়েছে বিট মডেল স্কুল অ্যান্ড কলেজ।

শুক্রবার (১৫ মে) সকালে শহীদ চান্দু স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে তারা বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ১১৯ রানের বড় ব্যবধানে পরাজিত করে।

বিজয়ী দলের রাফিদ ৯৩ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মাসুদ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আকরাম হোসেন, বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন সৈকত, শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, রাজশাহী বিভাগীয় আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ মাহমুদ রুবেল, বগুড়া ইয়ং টাইগার্স ক্রিকেট অ্যাকাডেমির পরিচালক সাহেদুল ইসলাম রবি, জেলা কোচ রিফাত হাসান প্রমুখ।