নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

সকালে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই দুই শ্রমিক সেখানে কাজ শুরু করেন।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
মৃতদের লাশ
মৃতদের লাশ |নয়া দিগন্ত

নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলায় সদর ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কালিতলা এলাকার দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) ও সদর উপজেলার সুঠিপাড়া এলাকার মেহের উদ্দিন ছেলে মুমিন (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাকারমাথা এলাকায় পল্লী বিদ্যুৎ মেরামতের কাজ চলছিল। এসময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই দুই শ্রমিক সেখানে কাজ শুরু করেন। এসময়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’