কুমিল্লা সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১৩ বাংলাদেশীকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, ‘ভোর ৪টার দিকে কুমিল্লা সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় দিয়ে অবৈধভাবে ভারতী বিএসএফ নারী-শিশুসহ ১৩ জনকে বাংলাদেশিকে পুশ ইন করে।
এ সময় অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬০-বিজিবি টহলদল তাদের আটক করে। এদের মধ্যে পুরুষ তিনজন, নারী তিনজন এবং সাতজন শিশু রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘তাদেরকে বিএসএফ বাংলাদেশে পুশ ইন করেছে। আটক বাংলাদেশী নাগরিকদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হেফাজতে রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।’



