ভোলা-৩ আসনে জামায়াত সমর্থিত প্রার্থী নিজামুল হক নাঈম

অনুষ্ঠানের বক্তারা আগামী নির্বাচনে নিজামুল হক নাঈমকে বিজয়ীর লক্ষ্যে সকল নেতাকর্মী ও সমর্থকের কাজ করার আহ্বান জানান।

লালমোহন (ভোলা) সংবাদদাতা

Location :

Lalmohan
নিজামুল হক নাঈম
নিজামুল হক নাঈম |নয়া দিগন্ত

ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দীন) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী হয়েছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) মহাসচিব ও জামায়াতের সাবেক নেতা নিজামুল হক নাঈম।

বুধবার (২৮ মে) বিকেলে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে আলোচনা সভায় তাকে আনুষ্ঠানিক প্রার্থী হিসেবে ঘোষণা করে পরিচয় করিয়ে দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফখরুদ্দিন খান রাজী।

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আমির মুহাম্মদ জাকির হোসাইন, ভোলা জেলা নায়েবে আমির অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি মো: হারুন অর রসিদ, সহকারী সেক্রেটারি মো: আব্বাস উদ্দীন, ভোলা-৩ আসনের পরিচালক ও জেলা সহকারী সেক্রেটারি মো: আকতার উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানের বক্তারা আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থীকে বিজয়ীর লক্ষ্যে সকল নেতাকর্মী ও সমর্থকের কাজ করার আহ্বান জানান।