‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যে কাজ করেছিলাম এবার তার চেয়ে তিন থেকে চারগুণ বেশি কাজ করবে’ বলে মন্তব্য করেছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজিত ‘ঈদ পূর্ণমিলনি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছে সরকারেরও এবং আপনাদেরও এবার আমি সকল কাজগুলো করতে চাই সুন্দর ও নিখুঁতভাবে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত যা কাজ করেছিলাম তার চেয়ে এবার তিন-চারগুণ কাজ বেশি হবে ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামেলি কার্ডের কথা বলেছেন তা দেয়া শুরু হয়েছে। কৃষি কার্ডের কথা বলেছেন সেটা আগামী ১৪ এপ্রিলে থেকে শুরু করা হবে, খাল খননের কথা বলেছেন সেটা উদ্বোধন করা হয়েছে, গাছ লাগানোর কথা বলেছেন আমরা সারা দেশে ২৫ কোটি গাছ লাগাব ৫ বছরে, ইতিমধ্যে অনেক কাজ শুরু হয়েছে।
সরকার গঠনের মাত্র ১ মাস হয়েছে ইতিমধ্যে নদী ভাঙন কবলিত এলাকায় কাজ শুরু করা হয়েছে। রাস্তা, ঘাট, ব্রিজ কালভার্টের কাজও শুরু হয়েছে। আমরা পাঁচ বছরে আমার এই দুই উপজেলা দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ মডেল উপজেলা হিসাবে গড়ে তুলা হবে ইনশাআল্লাহ।
ঈদ পূর্ণমিলনি অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, সহ-সভাপতি আবদুল হামিদ, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদা, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



