খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের সবগুলো নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোল্লা মোহাম্মদ মাসুম রশিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন মোল্লা মশিউর রহমান নান্নু।
সহ-সভাপতি পদে মহসিন চৌধুরী ও মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক জয়দেব কুমার সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুন নাহার নাজমুন নেছা জেবা নির্বাচিত হয়েছেন।
রোববার বিকেল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ।
কার্যনির্বাহী পরিষদের বিজয়ী সাত সদস্য হলেন মোহাম্মদ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মণ্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাস, শেখ সোহান ইসলাম, শাজাহান ঠাকুর ও শাকিরা ফেরদৌস রিমি।
নির্বাচনে ১২০২ জন ভোটারের মধ্যে ১০৫৬ জন ভোট দেন বলে জানান নির্বাচন কমিশন।



