আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka
আবহাওয়া অফিস
আবহাওয়া অফিস |সংগৃহীত

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাড়তে পারে দিনের তাপমাত্রা।

শুক্রবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরো বলা হয়, একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজারহাটে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আজ ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৬ মিনিটে।

—সূত্র বাসস