নোয়াখালীতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সমাবেশে ইসহাক খন্দকার বলেন, স্বৈরাচারের পতনের পর দেশের মানুষ শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ১১ দলের সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার
নোয়াখালীতে ১১ দলের সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার |নয়া দিগন্ত

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। বুধবার বিকেলে আয়োজিত কর্মসূচিতে বক্তারা দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবি জানান এবং জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান।

নোয়াখালী শহর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ ইউছুপের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা আমির ইসহাক খন্দকার। শহরের মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরবাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ইসহাক খন্দকার বলেন, স্বৈরাচারের পতনের পর দেশের মানুষ শান্তি ও সুশাসন প্রতিষ্ঠার প্রত্যাশা করেছিল। কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি।

সমাবেশে আরো বক্তব্য দেন অ্যাডভোকেট তাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী দক্ষিণ জেলার সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মাহবুব, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মহিউদ্দিন, এনসিপির জেলা সিনিয়র আহ্বায়ক খালেদুজ্জামান, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি মোসাদ্দেকুল মাওলা, লেবার পার্টির জেলা সভাপতি জহিরুল হক চৌধুরী জহির এবং এলডিপির নেতারা।

অ্যাডভোকেট তাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী জেলা দক্ষিনের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন মানিক, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সভাপতি ছাত্রনেতা আব্দুল্লাহ আল মাহবুব, সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মহিউদ্দিন, এনসিপির জেলা সিনিয়র আহ্বায়ক খালেদুজ্জামান, নেজামে ইসলাম পার্টির জেলা সভাপতি মোসাদ্দেকুল মাওলা, লেবার পার্টির জেলা সভাপতি জহিরুল হক চৌধুরী জহির, এলডিপি নোয়াখালী জেলা সভাপতি শাহাবুদ্দিন প্রমুখ।

এদিকে, একই সময়ে জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতেও জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু জায়েদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আব্দুর রহিমের সঞ্চালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহানউদ্দিন।

তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং গণহত্যার বিচারের দাবিতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার ঘটনাগুলোর নিন্দা জানান এবং দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের নোয়াখালী জেলা সভাপতি মাওলানা ইউসুফ আল মাদানী। এ ছাড়া জামায়াত, খেলাফত মজলিস, এনসিপি, এলডিপি ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

দুটি কর্মসূচিতেই বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।