ফেনী সরকারি কলেজে ছাত্রদলের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
ফেনী সরকারি কলেজে ছাত্রদলের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা
ফেনী সরকারি কলেজে ছাত্রদলের আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা |নয়া দিগন্ত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ফেনী সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

সভার উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। প্রধান আলোচক ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবু নাছের চৌধুরী।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এনামুল হক খন্দকার ও শিক্ষক পরিষদের সম্পাদক মো: জহির উদ্দিন।

কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, জেলা যুবদলের সদস্য সচিব নইম উল্লাহ চৌধুরী বরাত, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আরাবি ও সাংগঠনিক সম্পাদক মাহের আমিরুল হক।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ বাহার বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসছে যে এক মাসের বেশি কিছু সময় হয়েছে। অনেকের অনেক দাবি-দাওয়া আছে। দাবি-দাওয়া নিয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে। যা করবেন তারেক রহমান সাহেব করবেন। আল্লাহ তায়ালা যদি আমাকে নেতৃত্বে থাকার আরো সুযোগ করে দেয়, বিএনপি যদি আরো কিছু সময় রাষ্ট্র ক্ষমতায় থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে ফেনী সরকারি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রুপান্তর করা।’

প্রতিযোগিতায় ৩ শ’র বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে ১০ জনকে পুরস্কৃত করা হয়।