নাটোরের নলডাঙ্গায় নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর বিভিন্ন পতিত জমি ও সড়কপাশে ছড়িয়ে পড়া মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত আগাছা পার্থেনিয়াম পরিষ্কার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নলডাঙ্গা থেকে মাধনগর পর্যন্ত নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান পরিবেশকর্মীরা।
অভিযানের উদ্যোগ নেন বিবিসিএফ সহযোগী সংগঠন সবুজ বাংলা তরুণ দিগন্তের স্বেচ্ছাসেবী পরিবেশকর্মীরা।
বিষাক্ত আগাছা পার্থেনিয়াম নিধন কার্যক্রমে অংশ নিয়ে পরিবেশকর্মীদের উৎসাহ প্রদান করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আল এমরান খাঁন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বী, তরুণ দিগন্তের সভাপতি মো: তাহমিদুর রহমান সৌমিক, পরিবেশকর্মী হুমাউন রশিদ, রবিউল ইসলাম, অর্নব, মিন্টু, সাকিব, রিয়াজ, জয়, বাপ্পী, ফারুক, আলিফ, টুটুল, রুবেল, ইয়াকুব, জিল্লুর রহমান জুলু, অমিসহ প্রমুখ। এ সময় মাধনগর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।



