ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলস্টেশনের অদূরে মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi
ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ঈশ্বরদীতে মালবাহী ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু |নয়া দিগন্ত

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলস্টেশনের অদূরে মালবাহী ট্রেনের ধাক্কায় মজনু হোসেন (৪০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) ভোর আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মজনু হোসেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের দিয়াড় বাঘইল গ্রামের মরহুম মসলেম উদ্দিন প্রামাণিকের ছেলে।

পাকশী রেলস্টেশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে খুলনাগামী একটি মালবাহী ট্রেন পাকশী রেলস্টেশন অতিক্রম করার সময় মজনু হোসেন রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনটির ধাক্কায় তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করলে তারা জিআরপি পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত লাশ উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মালবাহী ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।