বরগুনায় গণপিটুনিতে বস্তি কালু নিহত

শুক্রবার বিকেলে গোলাম মোস্তফার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে সংঘর্ষের সৃষ্টি হয়।

গোলাম কিবরিয়া, বরগুনা

Location :

Barguna
বরগুনার ম্যাপ
বরগুনার ম্যাপ |ফাইল ছবি

বরগুনা সদরে ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় গণপিটুনিতে কালু বাহিনীর প্রধান বস্তি কালু নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার বদরখালী ইউনিয়নের পাতাকাটা গ্রামে ইউনিয়নে এ ঘটনা ঘটেছ।

আহত ইউপি সদস্য গোলাম মোস্তফা স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। গণপিটুনিতে নিহত কালু ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার বিকেলে গোলাম মোস্তফার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া দিলে সংঘর্ষের সৃষ্টি হয়। একপর্যায়ে গণপিটুনিতে ইব্রাহিম হোসেন কালু নিহত হন।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম জানান, এ ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।