কালীগঞ্জে ২ মাদকাসক্তকে কারাদণ্ড দিলেন ভ্রাম্যমান আদালত

কালীগঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের মাঝে শান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় দুই মাদকাসক্তকে পৃথক মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

Location :

Kaliganj
কারাদণ্ডপ্রাপ্ত রুহুল আমীন (৩৫) ও ফখরুল ইসলাম (৩৪)
কারাদণ্ডপ্রাপ্ত রুহুল আমীন (৩৫) ও ফখরুল ইসলাম (৩৪) |নয়া দিগন্ত

কালীগঞ্জে নেশাগ্রস্থ অবস্থায় জনসাধারণের মাঝে শান্তি বিনষ্ট করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এসময় দুই মাদকাসক্তকে পৃথক মামলায় এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ সোম গ্রামের উসমানের ছেলে রুহুল আমীন (৩৫) ও মরহুম আলমগীর হোসেনের ছেলে ফখরুল ইসলাম (৩৪) কে সোম নতুন বাজার এলাকা থেকে নেশাগ্রস্থ অবস্থায় আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। এসময় আসামিরা মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছিল।

ভ্রাম্যমান আদালত আসামিদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় পৃথক দুটি মামলায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে ভ্রাম্যমান আদালতকে সহযোগীতা করেন কালীগঞ্জ থানার এস আই আসাদুজ্জামান, বেঞ্চ সহকারী সামসুন্নাহার সিমু ও আনসার সদস্যবৃন্দ।