দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা হাঁসের খামারি সফিক মিয়া প্রতিদিনের মতো সকালে হাওরে হাঁস রাখতে গেলে হঠাৎ ঝড়ের সাথে বজ্রপাতের কবলে পড়েন।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
বজ্রপাতে মৃত সফিক মিয়া
বজ্রপাতে মৃত সফিক মিয়া |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নে হাওরে হাঁস রাখতে গিয়ে সফিক মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম সুঁড়িগাঁও গ্রামের বাসিন্দা হাঁসের খামারি সফিক মিয়া প্রতিদিনের মতো সকালে হাওরে হাঁস রাখতে গেলে হঠাৎ ঝড়ের সাথে বজ্রপাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: লুৎফুর রহমান বলেন, ‘বজ্রপাতে হাঁসের খামারির মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের পরিবারের খোঁজখবর নেয়া হচ্ছে।’

এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার।