আশুলিয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে মানববন্ধন

ঘন ঘন গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শিল্পের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়ছে।

তুহিন আহামেদ, আশুলিয়া (ঢাকা)

Location :

Dhaka
নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে বাসা মালিক ও শিল্পপ্রতিষ্ঠানের মানববন্ধন
নিরবিচ্ছিন্ন গ্যাসের দাবিতে বাসা মালিক ও শিল্পপ্রতিষ্ঠানের মানববন্ধন |নয়া দিগন্ত

ঢাকার শিল্পাঞ্চল হিসেবে খ্যাত আশুলিয়ার বিভিন্ন এলাকায় নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শ্রমিক সংগঠন।

শুক্রবার (৩১ জুলাই) সকালে আশুলিয়ার বাইপাইল মোড়ে শ্রমিক ও বেশ কয়েকটি শ্রমিক সংগঠন এবং দুপুরে শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শত বাড়িওয়ালা ও ভাড়াটিয়া এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৫-২০ দিন ধরে এই এলাকার বাসা-বাড়িতে গ্যাস নেই, তাতে করে তাদের ভাড়াটিয়ারা বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে। সেইসাথে তাদের গ্যাস সিলিন্ডার কিনে রান্নার কাজ সারতে হচ্ছে। তাই অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান চান তারা, অন্যথায় পরবর্তীতে এর থেকে কঠোর আনদোলনের হুঁশিয়ারি দেন তারা।

এদিকে, শিল্পপ্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটি।

এ সময় বক্তারা বলেন, ঘন ঘন গ্যাস ও বিদ্যুৎ সঙ্কটে তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে শিল্পের স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি শ্রমিকদের কর্মসংস্থানও ঝুঁকির মুখে পড়ছে।

তারা অবিলম্বে শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় দেশের রফতানিমুখী শিল্পখাত আরো বড় সঙ্কটে পড়তে পারে বলে সতর্ক করেন তারা।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো: ফরিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির আশুলিয়া থানা কমিটির সভাপতি মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মনছুর আলী, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি সাগর ইসলাম, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বকুল আহম্মেদসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকরা।