বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতাদের সাথে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বানারীপাড়া-উজিরপুর নির্বাচনী এলাকার বিএনপির প্রতিনিধি এস সরফুদ্দিন আহমেদ সান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ জুন) দুপুর আড়াইটার দিকে সরফুদ্দিন আহমেদ সান্টুর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির নির্বাহী সদস্য মো: মাসুম সরদার, মাসুদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো: জাহিন খালাসি, সহ-সভাপতি মো: তাওহীদুল ইসলাম, মো: মিজানুর রহমান, কাজী শাহিন মাহমুদ, রফিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাইদুল ইসলাম শফিক, মো: সাব্বির আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, মো: হাসিবুল ইসলাম, আমিনুল ইসলাম, দফতর সম্পাদক মো: আছিবুল ইসলাম, সহ-দফতর সম্পাদক সাকিবুল হাসান উজ্জ্বল, কোষাধক্ষ্য মাসুম মৃধা, প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি, সহ-প্রচার সম্পাদক মো: সাঈদ, পাঠাগার সম্পাদক খায়রুল ইসলাম রাসেল, সহ-পাঠাগার সম্পাদক মাসুদ হাওলাদার, ধর্ম বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক এমরান হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আল আমিন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, যুব-বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, শিক্ষা-বিষয়ক সম্পাদক মো: হুমায়ুন, সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক জিসান হাসান প্রমুখ।



