ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিকেএসপি পরিদর্শন

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চায়নার ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল বিকেএসপি পরিদর্শনে আসে।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিকেএসপি পরিদর্শন
ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের বিকেএসপি পরিদর্শন |নয়া দিগন্ত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চায়নার ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের চার সদস্যের একটি প্রতিনিধি দল বিকেএসপি পরিদর্শনে আসে।

প্রতিনিধি দলটি গত বছর বিকেএসপির সাথে সম্পাদিত চুক্তির অগ্রগতি বিষয়ক এক সভায় মিলিত হন।

সভায় বিকেএসপির পক্ষে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো: সাইফ উল্লাহ ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিময় বিভাগের উপপরিচালক উয়াং কুন নেতৃত্ব দেন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৪ এ বিকেএসপি ও চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়, যা বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

আলোচনায় ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিকেএসপিকে চারটি ‘স্টাডি ইন ওয়াইএমইউ’ বৃত্তি প্রদান, চীন-বাংলাদেশ তাই চি কেন্দ্র এবং বাংলাদেশ-চীন ক্রিকেট কেন্দ্র প্রতিষ্ঠা সম্পর্কিত বিষয়সমূহ, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে: শিক্ষক ও শিক্ষার্থীদের পারস্পরিক বিনিময়; তাই চি প্রশিক্ষণ দল এবং ক্রিকেট প্রশিক্ষণ দল গঠন; যৌথ বৈজ্ঞানিক গবেষণা; উচ্চমানের সামাজিক বিজ্ঞান গবেষণাপত্রের যৌথ রচনা; এবং ‘একটি আন্তর্জাতিক ক্রীড়া-চিকিৎসা সমন্বিত নির্দেশিকা সূত্রের উন্নয়ন, কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠা সম্পর্কিত আলোচনা ও তরুণ ক্রীড়াবিদ/শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে ক্রীড়া বিনিময় কার্যক্রমের আয়োজন।

চুক্তির অগ্রগতি পর্যালোচনায় দুই পক্ষের মধ্যে ফলপ্রসু আলোচনা হয়। আলোচনা শেষে পরিদর্শন দলটি বিকেএসপি ইনডোর ক্রিকেট সেন্টার, তাই চি সেন্টার ও চীনা ল্যাঙ্গুয়েজ ল্যাব পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন এবং আগামী দিনগুলোতেও দুই প্রতিষ্ঠানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে বিকেএসপি ও ইউনান মিনজু বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন।