নোয়াখালীতে বাসচাপায় শিশুর মৃত্যু

নিহত হাসনা বেগম চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির বাসিন্দা মো. হাসানের মেয়ে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

Location :

Noakhali

নোয়াখালী অফিস
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বাসের চাপায় হাসনা বেগম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার চাটখিল-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের জয়াগ বাজারের পশ্চিম পাশের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাসনা বেগম চাটখিল পৌরসভার সুন্দরপুর গ্রামের মল্লিক বাড়ির বাসিন্দা মো. হাসানের মেয়ে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।