সিলেট মহানগর বিএনপি নেতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেট মহানগর তাঁতীদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং টিলাগড় রাজপাড়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন লিলু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৪ মার্চ) ভোর ৫টা ৪০ মিনিটে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জোহর টিলাগড় কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে নগরীর মানিকপীর গোরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুর সংবাদে মরহুমের রাজপাড়ার বাসভবনে ছুটে যান বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। জানাজায় অংশ নেন মুরারিচাঁদ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আকমল হোসেন, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যাপক মাহমুদুল হাসান, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাছিম হোসেইন, ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, দৈনিক শ্যামল সিলেটের সম্পাদকমণ্ডলীর সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জামান জামান, শাহজালাল ইসলামী ব্যাংক সিলেট শাখার ইভিপি ও ব্যবস্থাপক তোফায়েল ইয়াকুব, ওসমানী মেডিকেলের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সিদ্দীক আহমেদ, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দুলু মিয়া ও ছরুয়ার আহমদ, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহন আহমদ, সিসিকের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক শেকু, সহ-সভাপতি আলমগীর আহমদ, মহানগর যুবদলের সহ-সভাপতি মিজা জাহেদ, শাহপরাণ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সোলেমান খাঁ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুনিম ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকাব্বির সাকি, শাহপরাণ পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি প্রভাষক নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি ও সিসিকের ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সোহেল আহমদ রবিন, ২১ নম্বর ওয়ার্ড জামায়াতের নায়েবে আমির মহসিন উদ্দীন আহমদ, টিলাগড় জামায়াত নেতা মো. মাহফুজুর রহমানসহ অনেকে।

বিএনপির শোক: তাজ উদ্দিন লিলু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জামায়াতের শোক: লিলু মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহপরাণ পশ্চিম থানা জামায়াতের সেক্রেটারি প্রভাষক নজরুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি সোহেল আহমদ রবিন। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।