হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের একটি দিঘি থেকে লামিছা আক্তার (৮) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে ওই উপজেলা থেকে এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় লোকজন দিঘির পানিতে লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল কালাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে তদন্ত চলছে।’
পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



